Posts

Showing posts from November, 2025

নাকের ডগায় ভরে যাচ্ছে ব্ল্যাকহেডস? কারন ও প্রতিকার জেনেনিন

Image
নাকের ডগায় ভরে যাচ্ছে ব্ল্যাকহেডস? কারন ও প্রতিকার জেনেনিন সুন্দর নাকের ডগা দেখতে বেমানান লাগে, যখন তাতে কালো ও সাদা দাগ পড়ে। নাকের ডগায় এ সমস্যাকে বলে ব্ল্যাকহেডস। আপনার যদি এমন সমস্যা থেকে থাকে তাহলে নিয়মিত পরিচর্যায় ব্ল্যাকহেডস থেকে মুক্তি পেতে পারেন। ব্ল্যাকহেডস দূর করার সহজ কিছু উপায় জেনে নিন: * দিনে অন্তত দুইবার মাইল্ড কোনো ফেসওয়াশ দিয়ে মুখ পরিষ্কার করুন। ত্বক যেন অতিরিক্ত তেল, ময়লা, মেকআপ, মৃত কোষ না থাকে সেদিকে খেয়াল রাখুন। * ত্বক থেকে মৃত কোষ তুলতে এক্সফোলিয়েশন জরুরি। তৈলাক্ত ত্বকে স্যালিসিলিক অ্যাসিড, গ্লাইকোলিক অ্যাসিডযুক্ত স্ক্রাব ব্যবহার করতে পারেন। এতে ভালো ফল মিলবে। * ত্বক এক্সফোলিয়েট করার পর গরম বাষ্প নিন। এতে রোমকূপগুলো উন্মুক্ত হবে এবং ব্যাকহেডসগুলো সহজেই বেরিয়ে আসবে। *লেবুর রস ও চিনি একসাথে মিশিয়ে স্ক্রাব হিসেবে ব্যবহার করা যেতে পারে। এতে ব্ল্যাকহেডস এর সমস্যা অনেকটাই কমবে। লেবুর রসে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট। যা আমাদের ত্বকের ভেতরে প্রবেশ করে ব্ল্যাকহেডস দূর করে। * অনেকেই ব্ল্যাকহেডস তাড়াতে ফেসপ্যাক ব্যবহার করেন। ক্লে মাস্ক এক্ষেত্রে সেরা ফল দেয়। বাজারে বিভিন্ন ধরনের...

বাম চোখ লাফালে কি বিপদ আসে? কী বলছে ইসলাম

Image
বাম চোখ লাফালে কি বিপদ আসে? কী বলছে ইসলাম বাম চোখ লাফানো নিয়ে বহু মানুষের মনে নানা ধরনের কৌতূহল ও অন্ধবিশ্বাস রয়েছে। অনেকেই মনে করেন, এটি অশুভ কোনো ঘটনার লক্ষণ। কিন্তু বাম চোখ লাফানোর পেছনে ইসলামিক ব্যাখ্যা কী? ইসলাম কী বলছে এ বিষয়ে? চলুন জেনে নেওয়া যাক— ইসলামী স্কলার শায়খ আহমাদুল্লাহর মতে, বাম চোখ লাফানো মানে বিপদ আসা—এমন কথা ভিত্তিহীন। পবিত্র কোরআন ও হাদিসে এমন কথার ভিত্তি নেই। হাদিসে এসেছে, হজরত আবু হুরায়রাহ (রা.) থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, ছোঁয়াচে বলে কোনো রোগ নেই, কুলক্ষণ বলে কিছু নেই, প্যাঁচা অশুভের লক্ষণ নয়, ছফর মাসে কোনো অশুভ নেই। (বুখারি: ৫৭০৭; মুসলিম: ৫৯২০) জায়েদ ইবনু খালিদ জুহানি (রা.) হতে বর্ণিত আরেক হাদিসে এসেছে, আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রাতে বৃষ্টি হওয়ার পর হুদায়বিয়াতে আমাদের নিয়ে ফজরের নামাজ আদায় করলেন। নামাজ শেষ করে তিনি লোকদের দিকে ফিরে বললেন, তোমরা কি জানো, তোমাদের পরাক্রমশালী ও মহিমাময় প্রতিপালক কী বলেছেন? তারা বললেন, আল্লাহ ও তার রাসুলই বেশি জানেন। আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, (রব) বলেন, আমার...

নির্বাচন হচ্ছে না, এবার ভেতরের খবর ফাঁস : জিল্লুর রহমান

নির্বাচন হচ্ছে না, এবার ভেতরের খবর ফাঁস : জিল্লুর রহমান জনপ্রিয় টিভি উপস্থাপক ও রাজনৈতিক বিশ্লেষক জিল্লুর রহমান বলেছেন, “ফেব্রুয়ারি মাসে বর্তমান সরকারের অধীনে আমি কোনো নির্বাচন দেখি না। আমি আবারও আমার কথার পুনরাবৃত্তি করছি। আমি বরাবরই বলে আসছি—যদি কোনো নির্বাচন হয়ও, সেটা একটি ‘ফার্সিকাল ইলেকশন’ হবে। সেটা হয়তো ২০১৪, ২০১৮ বা ২০২৪-এর মতো কিংবা আরো পেছনে গেলে ১৯৯৬ সালের ফেব্রুয়ারি বা ১৯৮৬, ১৯৮৮ সালের মতো একটি নির্বাচন হবে এবং আদতে আমি এখন আর কোনো নির্বাচন দেখি না। অনেকেই অবাক হতে পারেন—কেন আসলে দেখি না? যারা অবাক হন, আমি তাদের কাছে পাল্টা প্রশ্ন ছুড়তে চাই—কেন আপনি নির্বাচন দেখেন? কোন বিবেচনায় দেখেন? নির্বাচনের কী প্রস্তুতি আছে? সরকারের কোন সদিচ্ছা আপনি দেখতে পান? রাজনৈতিক দলগুলোর মধ্যে নির্বাচনকেন্দ্রিক কী ধরনের তৎপরতা লক্ষ করেন?” শনিবার (২৯ নভেম্বর) নিজের ইউটিউব চ্যানেলে জিল্লুর রহমান এসব কথা বলেন। জিল্লুর রহমান বলেন, ‘আমি বরাবরই বলে আসছি যে নির্বাচনটি অনেক আগেই হয়ে যাওয়া উচিত ছিল। কারণ গত ১৪ মাসে দেশের অর্থনীতি, রাজনীতি যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, নিরাপত্তা যেভাবে সংকটের মুখে পড়েছে—এই নির...

বিমানবন্দরে অবতরণের সময় নিয়ন্ত্রণ হারিয়ে বিমান বিধ্বস্ত

Image
বিমানবন্দরে অবতরণের সময় নিয়ন্ত্রণ হারিয়ে বিমান বিধ্বস্ত যুক্তরাষ্ট্রের শিকাগোর পশ্চিমাঞ্চলীয় উপশহর ডাউনার্স গ্রোভে ব্রুকরিজ এয়ারপার্কে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়েছে। স্থানীয় সময় শুক্রবার দুপুরে অবতরণের সময় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে ডু-পেজ কাউন্টি শেরিফ অফিস। খবর সিবিএস নিউজের। শেরিফের দপ্তর জানায়, স্থানীয় সময় দুপুর ১২টা ১০ মিনিটের দিকে সিঙ্গেল-ইঞ্জিনের বিমানটি অবতরণের সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। রানওয়ে থেকে ছিটকে পড়ে বিমানটি উল্টে যায় এবং পূর্ব–পশ্চিমমুখী রানওয়ের পাশের একটি বাড়ির পেছনের উঠানে গিয়ে থামে। দুর্ঘটনার সময় বিমানের পাইলট ও একমাত্র যাত্রী ছিলেন। তাদের প্রাথমিকভাবে উদ্ধার করে চিকিৎসার জন্য কাছের হাসপাতালে পাঠানো হয়েছে। বিমানটি বাড়ির দেয়ালের সঙ্গে ধাক্কা খেলেও বাড়িটির কোনো উল্লেখযোগ্য ক্ষতি হয়নি বলে কর্মকর্তারা জানিয়েছেন। ব্রুকরিজ এয়ারপার্ক এমন একটি আবাসিক এলাকা যেখানে বাড়িগুলোর সঙ্গে ব্যক্তিগত হ্যাঙ্গার সরাসরি রানওয়ের সঙ্গে সংযুক্ত থাকে। এদিকে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি) জানিয়েছে, তারা দুর্ঘটনার বিষয়ে অবহিত হয়েছে। তবে তদন্ত সম্পর্কে এখনো কোনো...

দেশে ৯ মাত্রার ভূমিকম্পের আশঙ্কা, দেশি-বিদেশি বিশেষজ্ঞদের উদ্বেগ

Image
দেশে ৯ মাত্রার ভূমিকম্পের আশঙ্কা, দেশি-বিদেশি বিশেষজ্ঞদের উদ্বেগ দেশি-বিদেশি ভূতত্ত্ববিদ ও নির্মাণ বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন—গঙ্গা-ব্রহ্মপুত্র অববাহিকার গভীরে থাকা শক্তিশালী ‘মেগাথ্রাস্ট’ ফল্টে বহুদিনের চাপ জমে আছে, যা মুক্ত হলে ৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প হতে পারে। এই শঙ্কা তারা জানান রাজধানীর হোটেল ওয়েস্টিনে আয়োজিত ‘আর্থকোয়েক অ্যাওয়ারনেস, সেফটি প্রটোকল অ্যান্ড ইমার্জেন্সি প্রিপারেডনেস’ সেমিনারে। আয়োজনটি করেছে জেসিএক্স ডেভেলপমেন্টস লিমিটেড। বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশ তিনটি সক্রিয় টেকটোনিক প্লেটের প্রান্তে অবস্থান করায় ভূমিকম্পের ঝুঁকি অত্যন্ত বেশি। সিলেটের ডাউকি ফল্ট, চট্টগ্রাম-টেকনাফের আরাকান ফল্ট এবং মিয়ানমারের সাগাইং ফল্ট মিলিয়ে দেশটি একটি ভূকম্পন-সংবেদনশীল জোনে রয়েছে। তারা বলেন, দ্রুত নগরায়ণ, ঘনবসতি, অপরিকল্পিত ভবন নির্মাণ এবং সংকীর্ণ সড়ক পরিস্থিতিকে আরও জটিল করেছে। সেমিনারে জানানো হয়—গত শতকে দেশে ২০০টির বেশি ভূমিকম্প রেকর্ড করা হয়েছে, আর ২০২৪ সালের পর থেকে কম্পন অনুভূত হওয়ার হার বেড়েছে। গবেষণা অনুযায়ী, সিলেট থেকে টেকনাফ পর্যন্ত সাবডাকশন জোনে প্রায় ৮০০ থেকে ১,০০০ বছর ধরে জমে থ...

এইমাত্র খালেদা জিয়াকে নিয়ে পাওয়া গেল চরম দুঃসংবাদ

Image
এইমাত্র খালেদা জিয়াকে নিয়ে পাওয়া গেল চরম দুঃসংবাদ বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। তাঁর সুস্থতা কামনায় গতকাল শুক্রবার রাজধানীর নয়াপল্টন জামে মসজিদে দোয়ার আয়োজনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ তথ্য জানান। খালেদা জিয়ার সুস্থতা কামনা করে গতকাল সারা দেশের মসজিদে মসজিদে দোয়ার আয়োজন করে বিএনপি। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসও খালেদা জিয়ার সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। বিবৃতিতে তিনি বলেন, বেগম খালেদা জিয়ার চিকিৎসায় যেন কোনো ধরনের ঘাটতি না থাকে। প্রয়োজনীয় ধরনের সহযোগিতা দিতে সরকার প্রস্তুত। এ জন্য তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। খালেদা জিয়ার অসুস্থতার খবরে উদ্বিগ্ন হয়ে পড়েছেন দলটির নেতাকর্মীরা। সাধারণ মানুষও সেখানে ছুটে যান। রাত ১১টার পর থেনে এভারকেয়ার হাসপাতালের সামনে ভিড় জমাতে থাকেন তাঁরা। বিএনপির শীর্ষ পর্যায়ের নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান ও মির্জা আব্বাস হাসপাতালে গিয়ে গভীর রাত পর্যত থেকে দলীয় প্রধানের স্বাস্থ্যের খবর নিয়েছেন। র...

কোন ভিটামিনের অভাবে শরীরে অতিরিক্ত শীত লাগে, জেনে নিন

Image
  কোন ভিটামিনের অভাবে শরীরে অতিরিক্ত শীত লাগে, জেনে নিন  শরীরে অতিরিক্ত শীত লাগা অনেক সময় ভিটামিন ও খনিজের ঘাটতির কারণে হয়ে থাকে। নিচে সবচেয়ে গুরুত্বপূর্ণ কয়েকটি ভিটামিন ও উপাদানের ঘাটতি তুলে ধরা হলো 👇 🧊 ১. ভিটামিন বি১২ (Vitamin B12) অভাবের লক্ষণ: অতিরিক্ত শীত লাগা, দুর্বলতা, ক্লান্তি, মাথা ঘোরা, হাত-পা অবশ হওয়া। কারণ: রক্তে লোহিত কণিকা কমে যায়, ফলে শরীরের তাপমাত্রা ঠিকভাবে নিয়ন্ত্রণ হয় না। উৎস: ডিম, দুধ, মাছ, মাংস, যকৃত, দই, চিজ। --- 🧊 ২. আয়রন (Iron) অভাবের লক্ষণ: হাত-পা ঠান্ডা, রক্তস্বল্পতা (অ্যানিমিয়া), ক্লান্তি, মাথাব্যথা। কারণ: রক্তে হিমোগ্লোবিন কমে গেলে শরীর পর্যাপ্ত অক্সিজেন পায় না, ফলে ঠান্ডা অনুভূত হয়। উৎস: কলিজা, ডাল, পালং শাক, বিট, লাল মাংস। --- 🧊 ৩. ভিটামিন ডি (Vitamin D) অভাবের লক্ষণ: হাড়ে ব্যথা, দুর্বলতা, শরীরে ঠান্ডা ভাব, মানসিক অবসাদ। কারণ: ভিটামিন ডি শরীরের হরমোন ও বিপাকক্রিয়া নিয়ন্ত্রণে রাখে—এর অভাবে শরীরের তাপমাত্রা ভারসাম্য হারায়। উৎস: সূর্যের আলো, ডিমের কুসুম, মাছের তেল, দুধ। --- 🧊 ৪. আয়োডিন (Iodine) অভাবের লক্ষণ: ঠান্ডা সহ্য না হওয়া, ওজন বাড়া, ত্বক শ...

যে নিয়ম মানলে ২ মিনিটে ঘুমানো যায় তা দেখে নিন

Image
  যে নিয়ম মানলে ২ মিনিটে ঘুমানো যায় তা দেখে নিন আপনি কি ঘণ্টার পর ঘণ্টা বিছানায় শুয়ে থাকেন এবং লাইট অফ করে আপনার ফোন দূরে রেখে দিয়েও কোনো লাভ হয় না? উত্তর যদি হ্যাঁ হয়, তাহলে আপনি সম্ভবত ঘুমের সমস্যায় ভুগছেন। মাঝে মাঝে এমনটা হলে তা উদ্বেগের কারণ নাও হতে পারে, তবে যদি প্রতিদিনই এমনটা ঘটে তাহলে তা কিছু স্বাস্থ্য সমস্যার কারণে হতে পারে। এমন অবস্থায় আপনি জরুরি মনে করলে একজন চিকিৎসকের পরামর্শ নেবেন। এটি যদি অস্থায়ী সমস্যা হয় তাহলে কিছু কৌশল ব্যবহার করে আপনি অল্প সময়ের মধ্যেই ভালো ঘুম পেতে পারেন। জেনে নিন এমন একটি কৌশল যার মাধ্যমে আপনি মাত্র ২ মিনিটেই ঘুমিয়ে পড়তে পারবেন- মার্কিন সামরিক পদ্ধতিতে ঘুমের কৌশল বিজ্ঞাপন ক্লান্ত সৈন্যদের যেকোনো সময় ঘুমিয়ে পড়তে সাহায্য করার জন্য মার্কিন সামরিক বাহিনী এটি তৈরি করেছে। এই কৌশল ১৯৮১ সালের রিলাক্স অ্যান্ড উইন: চ্যাম্পিয়নশিপ পারফরম্যান্স নামে একটি বই থেকে এসেছে। ফিটনেস কোচ জাস্টিন অগাস্টিন টিকটকে তার ১.৯ মিলিয়ন ফলোয়ারের সঙ্গে এই ঘুমের কৌশলটি কীভাবে করবেন তা শেয়ার করেছেন। তিনি বলেন, ‌‘আমার গবেষণা অনুসারে, এটি মূলত ফাইটার পাইলটদের জন্য তৈরি...

৬.৬ মাত্রার ভয়াবহ ভূমিকম্প উৎপত্তি স্থান কোথায় জানা গেলো

Image
৬.৬ মাত্রার ভয়াবহ ভূমিকম্প উৎপত্তি স্থান কোথায় জানা গেলো ইন্দোনেশিয়ার পশ্চিম সুমাত্রা উপকূলের সিমেলুয়ে দ্বীপে ৬ দশমিক ৬ তীব্রতার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, আজ ব স্থানীয় সময় বেলা ১১টা ৫৬ মিনিটে আঘাত হানা ভূমিকম্পটির কেন্দ্র ছিল মাটির ২৫ কিলোমিটার গভীরে। ভূমিকম্পে তাৎক্ষণিক কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি এবং সুনামি সতর্কতাও জারি হয়নি। ভারত মহাসাগর সুনামি সতর্কতা কেন্দ্র জানিয়েছে, এই ভূমিকম্পের ফলে সুনামির কোনো আশঙ্কা নেই। ইন্দোনেশিয়ার আবহাওয়া, জলবায়ু ও ভূপদার্থ সংস্থা বিএমকেজি জানিয়েছে, তাদের পরিমাপে ভূমিকম্পটির মাত্রা ছিল ৬ দশমিক ৩ এবং কেন্দ্র ছিল ১০ কিলোমিটার গভীরে। সংস্থাটি নিশ্চিত করেছে, এই কম্পন সুনামি ঘটানোর মতো শক্তিশালী নয়। দক্ষিণ-পূর্ব এশিয়ার অসংখ্য দ্বীপ নিয়ে গঠিত দেশ ইন্দোনেশিয়ার অবস্থান প্রশান্ত মহাসাগরের ভূমিকম্পপ্রবণ অঞ্চল ‘রিং অব ফায়ার’-এ হওয়ায় প্রায়ই সেখানে শক্তিশালী ভূমিকম্প হয়। Countdown Timer 00:01

টানা ৯ ঘণ্টা সিলেটের যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না শনিবার

Image
টানা ৯ ঘণ্টা সিলেটের যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না শনিবার জরুরি মেরামত ও সংরক্ষণ কাজসহ এবং লাইনের উন্নয়ন কাজের অংশ হিসেবে সিলেট নগরীর বেশ কয়েকটি এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না শনিবার (২৯ নভেম্বর)। পূর্বঘোষণা অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ হলে বিদ্যুৎ ব্যবস্থা সচল করা হবে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেটের বিক্রয় ও বিতরণ বিভাগ-২-এর নির্বাহী প্রকৌশলীর কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ১১ সোবহানীঘাট ফিডারের আওতাধীন চালিবন্দর, কাস্টঘর, সোবাহনাীঘাট, বিশ্বরোড, জেলগেট, বন্দররোড ও আশপাশ এলাকাসমূহে বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকবে। একই সময়ে ১১ রায়নগর ফিডারের আওতাধীন সোনারপাড়া, মজুমদারপাড়া, দর্জিপাড়া, পূর্ব মিরাবাজার, খারপাড়া ও আশপাশ এলাকাতেও বিদ্যুৎ থাকবে না। বিজ্ঞপ্তিতে নির্বাহী প্রকৌশলী মো. আব্দুর রাজ্জাক জানান, কাজ শেষ হয়ে গেলে তাৎক্ষণিক বিদ্যুৎ সরবরাহ করা হবে। সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের দুঃখ প্রকাশ করে সবার সহযোগিতা চেয়েছেন তিনি Countdown Timer ...

জামায়াত নেতাকে বহিষ্কার

Image
জামায়াত নেতাকে বহিষ্কার X গাজীপুর জেলা সদর জামায়াতের ওয়ার্ড সেক্রেটারি জিল্লুর রহমানের সদস্যপদ (রুকনিয়াত) বাতিল করে তাকে সংগঠনের সব পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। শুক্রবার (২৮ নভেম্বর) বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ ২৮ নভেম্বর (জুমা বার) বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান সাংগঠনিক শৃঙ্খলা ভঙের কারণে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সদস্য (রুকন) এবং গাজীপুর জেলা সদরের ওয়ার্ড সেক্রেটারি জিল্লুর রহমানের সদস্যপদ (রুকনিয়াত) বাতিল করে তাকে সংগঠনের সব পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করেছেন। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর করার জন্য গাজীপুর জেলা সংগঠনকে নির্দেশ প্রদান করা হয়েছে। Countdown Timer 00:01

দেশের জন্য আরও এক বড় দুঃসংবাদ

Image
  দেশের জন্য আরও এক বড় দুঃসংবাদ! ভূমিকম্পের আতঙ্কে ভুগছে দেশবাসী। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, আগামী ৭ দিনে আরও বেশ কয়েকবার কেঁপে উঠতে পারে দেশ। এর মধ্যেই এবার খবর ভয়ংকর এক ঘূর্ণিঝড়ের পরিবেশ তৈরি হয়েছে বঙ্গোপসাগরে। আবহাওয়া পর্যবেক্ষক সংস্থাগুলোর পূর্বাভাস বলছে, আগামী ৪৮ ঘণ্টার মধ্যেই সৃষ্টি হতে পারে সম্ভাব্য ঘূর্ণিঝড়টি। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি দুর্বল নিম্নচাপ তীব্রতর হয়ে ইতোমধ্যে ‘সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চলে’ রূপ নিয়েছে; যা আগামীকাল আরও শক্তিশালী হয়ে নিম্নচাপে পরিণত হবে বলে প্রাথমিক বিশ্লেষণে জানা গেছেরোববার (২৩ নভেম্বর) এমনই এক উদ্বেগজনক তথ্য প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম ওড়িশাটিভি। আবহাওয়াবিদ সন্দীপ পট্টনায়ক জানিয়েছেন, মালাক্কা প্রণালী এবং দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের অনুকূল পরিস্থিতির কারণে দুর্বল নিম্নচাপটি ম্যাডেন-জুলিয়ান অসিলেশন পর্যায় অতিক্রম করে আরও শক্তি অর্জন করতে পারে। আরও পড়ুনঃ রাজধানীর মণিপুরী এলাকা থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামানের… তিনি বলেন, সমুদ্রের উপরিভাগের ক্ষেত্রফল বড় হওয়ায় এবং প্রশান্ত মহাসাগর থেকে শক্তিশালী বাতাসের স্রোত আসায় আবহাওয়া অনুকূল রয়েছে, য...

কপালে কালো দাগ হওয়া কিসের লক্ষণ

Image
কপালে কালো দাগ হওয়া কিসের লক্ষণ অনেকের মনেই প্রশ্ন জাগে, নামাজ পড়তে পড়তে কপালে কালো দাগ হওয়া কি কোনো বিশেষ আলামত? জনপ্রিয় ইসলামি বক্তা শায়খ আহমাদুল্লাহ এ বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন। কপালে কালো দাগ কি ইবাদতের প্রমাণ? শায়খ আহমাদুল্লাহর মতে, কপালে কালো দাগ হওয়াটা একজন নেককার হওয়ার নিশ্চিত প্রমাণ নয়। তিনি কোরআনের একটি আয়াত (সূরা ফাতহ, আয়াত ২৯) উল্লেখ করে বলেন, যেখানে বলা হয়েছে সিজদার আলামত চেহারায় ফুটে ওঠে। অধিকাংশ মুফাসসিরদের মতে, এই আলামত বলতে চেহারার নূরানিয়াত, বিনয় এবং আল্লাহভীতি (খুশু-খুজু)-কে বোঝানো হয়েছে। কেয়ামতের দিনে ওযুর অঙ্গগুলোর মতো সিজদার অঙ্গগুলোতেও এক বিশেষ উজ্জ্বলতা থাকবে, মূলত সেই উজ্জ্বলতার কথাই এখানে বলা হয়েছে। দাগ কেন পড়ে? অনেক সময় দীর্ঘ সময় ধরে এবং বারবার সিজদা দেওয়ার কারণে কপালে দাগ পড়তে পারে। যদি এমন হয়, তবে তা একটি ভালো লক্ষণ হতে পারে। কিন্তু এই দাগকেই নেককারের একমাত্র প্রমাণ হিসেবে ধরা ঠিক নয়। শায়খ আহমাদুল্লাহ বলেন, অনেকের ত্বকের সংবেদনশীলতার কারণে সামান্য ঘষা লাগলেই দাগ হয়ে যায়। আবার অনেকে খুব বেশি সিজদা দিলেও তাদের ত্বকের ধরনের কারণে কোনো দাগ পড়ে না। নারীদ...