Posts

Showing posts from February, 2026

খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা

Image
খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ছবি: সংগৃহীত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন—দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের প্রতিবেদনের বরাত দিয়ে রোববার (১ মার্চ) সকালে এ তথ্য জানিয়েছে বিবিসি। বিবিসি বাংলাদেশ সময় সকাল সাড়ে ৭টার দিকে বলেছে, ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন এইমাত্র নিশ্চিত করেছে, আয়াতুল্লাহ আলী খামেনি মারা গেছেন। কান্নাভেজা কণ্ঠে দেওয়া এক ঘোষণায় ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের উপস্থাপক খামেনির মৃত্যুর খবর জানিয়ে বলেন, দেশটি ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ও সাত দিনের সরকারি ছুটি পালন করবে। এ ছাড়া ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের দেওয়া এক বিবৃতির বরাত দিয়ে দেশটির একাধিক রাষ্ট্রীয় গণমাধ্যম আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। বিবৃতিতে ৮৬ বছর বয়সী খামেনির মৃত্যু কীভাবে হয়েছে, সে বিষয়ে কোনো উল্লেখ নেই। একই সঙ্গে কে তার স্থলাভিষিক্ত হতে পারেন, সে সম্পর্কেও কিছু বলা হয়নি। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের সংবাদ চ্যানেল আইআরআইএনএনে পবিত্র কোরআন তিলাওয়াতের আবহে খামেনির বিভিন্ন ছবি প্রচার করা হচ্ছে। পর্দার ওপরের বাঁ দিকে...

ব্রেকিং নিউজ: রাষ্ট্রপতির নতুন অধ্যাদেশ জা'রি, যা জানা গেলো

Image
ব্রেকিং নিউজ: রাষ্ট্রপতির নতুন অধ্যাদেশ জা'রি, যা জানা গেলো দেশের ফৌজদারি বিচার ব্যবস্থায় একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন এনে ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮ সংশোধন করে নতুন অধ্যাদেশ জারি করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। “The Code of Criminal Procedure (Amendment) Ordinance, 2025” নামে এই অধ্যাদেশের মাধ্যমে আইনে একটি নতুন ধারা (173A) যুক্ত করা হয়েছে, যা তদন্ত চলাকালে অন্তর্বর্তীকালীন প্রতিবেদনের ভিত্তিতে অভিযুক্ত ব্যক্তিকে অব্যাহতি দেয়ার সুযোগ তৈরি করবে। বৃহস্পতিবার  আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের জারি করা গেজেট বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংসদ অধিবেশন না থাকায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৯৩(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এই অধ্যাদেশ জারি করেন। নতুন ধারায় যা আছে: সংশোধিত আইনে যুক্ত হওয়া 173A ধারায় “Interim investigation report, etc.” (অন্তর্বর্তীকালীন তদন্ত প্রতিবেদন ইত্যাদি) শিরোনামে নতুন বিধান আনা হয়েছে। এর মূল বিষয়গুলো হলো: ১. অন্তর্বর্তীকালীন প্রতিবেদন তলব: এখন থেকে মামলার তদন্ত চলাকালে যেকোনো পর্যায়ে পুলিশ কমিশনার, জেলার পুলিশ সুপারিনটেনডেন্ট বা...

এ বছরের জনপ্রতি সর্বনিম্ন ও সর্বোচ্চ ফিতরা নির্ধারণ

Image
  এ বছরের জনপ্রতি সর্বনিম্ন ও সর্বোচ্চ ফিতরা নির্ধারণ      চলতি ১৪৪৭ হিজরি সালের সাদাকাতুল ফিতরের হার নির্ধারণ করেছে জাতীয় ফিতরা নির্ধারণ কমিটি। এ বছর জনপ্রতি ফিতরার সর্বনিম্ন হার ১১০ টাকা এবং সর্বোচ্চ হার ২ হাজার ৮০৫ টাকা নির্ধারণ করা হয়েছে। আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে বায়তুল মুকাররম সভাকক্ষে অনুষ্ঠিত এক সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়। জাতীয় ফিতরা নির্ধারণ কমিটির সভাপতি ও বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতীব মুফতি মুহাম্মদ আবদুল মালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বিশিষ্ট আলেম ও কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। সভা শেষে ইসলামিক ফাউন্ডেশনের দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগের পরিচালক মোহাম্মদ হারুনূর রশীদ খতীব সাহেবের পক্ষ থেকে ফিতরার এই হার ঘোষণা করেন। ইসলামী শরিয়াহ অনুযায়ী সামর্থ্যবান মুসলমানরা আটা, যব, খেজুর, কিসমিস বা পনির—এই পণ্যগুলোর যেকোনো একটির নির্দিষ্ট পরিমাণ বাজারমূল্য ফিতরা হিসেবে প্রদান করতে পারবেন। সেই হিসেবে পণ্যের ও বাজারমূল্যের তালিকা নিচে দেওয়া হলো: আটা: ১ কেজি ৬৫০ গ্রাম আটার বাজারমূল্য অনুযায়ী সর্বনিম্ন ফিতরা ১১০ টাকা। যব: ৩ কেজি ৩০০ গ্রাম ...

প্রথম রাকাতে সুরা নাস পড়ে ফেললে দ্বিতীয় রাকাতে কি পড়বেন? ইসলাম কি বলছে

Image
   প্রথম রাকাতে সুরা নাস পড়ে ফেললে দ্বিতীয় রাকাতে কি পড়বেন? ইসলাম কি বলছে প্রথম রাকাতে সুরা নাস পড়ে ফেললে দ্বিতীয় রাকাতে কি পড়বেন? ইসলাম কি বলছে প্রথম রাকাতে সুরা নাস পড়ে ফেললে দ্বিতীয় রাকাতে কি পড়বেন? ইসলাম কি বলছেনামাজের প্রথম রাকাতে ইচ্ছাকৃত বা ভুলবশত সুরা ফাতেহার পর সুরা নাস পড়ে ফেলে তাহলে দ্বিতীয় রাকাতে তিনি কি করবেন! এই প্রশ্নের জবাবে শায়খ আহমাদুল্লাহ বলেন, “বিরাট জটিল প্রশ্ন। সুরা নাসের পরেতো আর কোন সুরা নাই। সুরার ধারাবাহিকতা রক্ষা করা সুন্নাহ। আপনি আগে সুরা ফালাক পড়লে পরে সুরা নাস পড়বেন। নাসই আগে পড়ে ফেললে পরে কি করবেন!" Countdown Timer 00:01

পে-স্কেল ইস্যুতে সরকারের নতুন ঘোষণা বিস্তারিত কমেন্টে

Image
  পে-স্কেল নিয়ে সরকারের নতুন সিদ্ধান্ত, সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেল নিয়ে বিপাকেই পড়েছে সরকার। নির্বাচিত নতুন সরকার এসে পে-স্কেল বাস্তবায়ন করবে, সরকারের এমন ঘোষণায় তীব্র ক্ষোভপ্রকাশ করেছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। সরকার বলছে, অর্থ সংকটের কারণে এবং সময় স্বল্পতার জন্য নতুন পে-স্কেল এখন বাস্তবায়ন সম্ভব নয়। তারা একটা সুপারিশ দিয়ে যাবেন নির্বাচিত সরকারের কাছে। নতুন সরকার এসে তা বাস্তবায়ন করবে। কিন্তু কর্মকর্তা-কর্মচারীরা মনে করে নতুন সরকার ক্ষমতায় আসার পর এটা ঝুলে যেতে পারে। এজন্য অন্তর্বর্তী সরকারকেই তা বাস্তবায়নের জন্য চাপ দিয়ে যাচ্ছে। অর্থ বিভাগের একটি সূত্র জানায়, নতুন পে-স্কেল বাস্তবায়নের মতো আর্থিক সক্ষমতা বর্তমান অন্তর্বর্তী সরকারের নেই। এজন্য অন্তত ৮০ থেকে ১০৬ হাজার কোটি টাকা প্রয়োজন। আবার নির্বাচনের জন্যও সরকারের লক্ষ্যমাত্রার চেয়ে খরচ বাড়ছে। ফলে সব দিক দিয়েই আর্থিক চাপে আছে সরকার। এজন্য তারা নতুন পে-স্কেল বাস্তবায়ন থেকে পিছিয়ে যাচ্ছে। গত মঙ্গলবার জ্বালানি উপদেষ্টা বলেছেন, নতুন পে-স্কেল এই সরকার বাস্তবায়ন করতে পারবে না। এর আগে অবশ্য অর্থ উপদেষ্টা একাধিকবার বলেছেন, তার...

৩ ধাপে কার্যকর হতে যাচ্ছে নবম পে-স্কেল: সরকারি কর্মচারীদের জন্য বড় বার্তা

Image
৩ ধাপে কার্যকর হতে যাচ্ছে নবম পে-স্কেল: সরকারি কর্মচারীদের জন্য বড় বার্তা নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামোর সুখবর আসতে শুরু করেছে। নিত্যপণ্যের লাগামহীন দাম আর জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয়ের চাপে পিষ্ট মধ্যবিত্ত ও নিম্নবিত্ত কর্মচারীদের জন্য আশার আলো দেখাচ্ছে সরকারের নবম পে-স্কেল পরিকল্পনা। সম্প্রতি সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট সার্ভিস অ্যাসোসিয়েশন ও সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্যপরিষদের নেতাদের সঙ্গে এক বৈঠকে এ বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন অর্থ প্রতিমন্ত্রী মোহাম্মদ জোনায়েদ সাকি। তিনি স্পষ্ট করেছেন যে, কর্মচারীদের দাবির মুখে সরকার নতুন পে-স্কেল দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে। বাস্তবায়নের কৌশল বৈঠকে অর্থ প্রতিমন্ত্রী জানান, দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনা করে নতুন এই বেতন কাঠামো একবারে পুরোপুরি কার্যকর করা সম্ভব হচ্ছে না। তবে কর্মচারীদের সুবিধার্থে এটি তিনটি ধাপে বাস্তবায়ন করার পরিকল্পনা নেওয়া হয়েছে। তিনি আরও জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান এই বেতন কাঠামোর বিষয়ে ইতিবাচক এবং সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় প্রস্তুতি নে...

আসন্ন ঈদে সরকারি চাকরিজীবীদের জন্য টানা ১২ দিন ছুটির সুযোগ

Image
আসন্ন ঈদে সরকারি চাকরিজীবীদের জন্য টানা ১২ দিন ছুটির সুযোগ নিজস্ব প্রতিবেদক:  আসন্ন ঈদুল ফিতরকে কেন্দ্র করে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের সামনে তৈরি হয়েছে টানা ১২ দিন ছুটি কাটানোর এক সুবর্ণ সুযোগ। ক্যালেন্ডারের হিসাব ও চাঁদ দেখার সম্ভাব্য তারিখ বিশ্লেষণ করে দেখা যাচ্ছে, মাত্র তিন দিনের নৈমিত্তিক ছুটি নিলেই দীর্ঘ এই অবকাশ যাপন করা সম্ভব হবে। ছুটির হিসাব যেভাবে আগামী ২০ অথবা ২১ মার্চ পবিত্র ঈদুল ফিতর অনুষ্ঠিত হতে পারে। সরকারি ছুটির তালিকা অনুযায়ী, এবার ঈদের ছুটি নির্ধারিত হয়েছে পাঁচ দিন। তবে এর আগে-পরে শবে কদর ও স্বাধীনতা দিবসের ছুটি থাকায় এই সুযোগটি তৈরি হয়েছে। ১. ১৭ মার্চ (মঙ্গলবার): শবে কদরের নির্ধারিত সরকারি ছুটি। ২. ১৮ মার্চ (বুধবার) থেকে ২২ মার্চ (রোববার): ঈদের ৫ দিনের সরকারি ছুটি (২০ মার্চ ঈদ ধরে)। ৩. ২৬ মার্চ (বৃহস্পতিবার): স্বাধীনতা দিবসের নির্ধারিত সরকারি ছুটি। ৪. ২৭ ও ২৮ মার্চ (শুক্রবার ও শনিবার): সাপ্তাহিক সাধারণ ছুটি। মাঝখানের তিন দিনের কৌশল ক্যালেন্ডারের হিসাব অনুযায়ী, ঈদের ছুটি শেষ হওয়ার পর ২৩, ২৪ এবং ২৫ মার্চ (সোম, মঙ্গল ও বুধবার) অফিস খোলা থাকছে। কোনো সরকারি চাকরিজী...

🔴 ব্রেকিং: কাঙ্ক্ষিত NTRCA-র ৪৪ হাজার শিক্ষক নিয়োগ প্রকাশিত

Image
 🔴 ব্রেকিং: কাঙ্ক্ষিত NTRCA-র ৪৪ হাজার শিক্ষক নিয়োগ প্রকাশিত Non-Government Teachers' Registration and Certification Authority (NTRCA)-এর বহুল প্রতীক্ষিত প্রায় ৪৪ হাজার শিক্ষক নিয়োগ সংক্রান্ত ফলাফল/গণবিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বলে জানা গেছে। এতে স্কুল, কলেজ ও মাদ্রাসা পর্যায়ের বিভিন্ন পদে সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে নিয়োগের অপেক্ষায় থাকা প্রার্থীদের মধ্যে এ ঘোষণায় স্বস্তি ফিরেছে। প্রকাশিত তালিকায় বিষয়ভিত্তিক ও প্রতিষ্ঠানভিত্তিকভাবে প্রার্থীদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র যাচাই ও যোগদান প্রক্রিয়া সম্পন্ন করতে বলা হয়েছে। কী করবেন প্রার্থীরা? NTRCA-এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ফলাফল/তালিকা যাচাই সুপারিশপত্র (Recommendation Letter) ডাউনলোড নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে যোগাযোগ প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত রাখা প্রার্থীদের উদ্দেশ্যে কর্তৃপক্ষ জানিয়েছে, ভুয়া লিংক বা অননুমোদিত সূত্রে বিভ্রান্ত না হয়ে কেবল অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসরণ করতে। 📌 উল্লেখ্য: নিয়োগসংক্রান্ত যেক...

দেশে আবারও ভূমিকম্প

Image
দেশে আবারও ভূমিকম্প ছবি: সংগৃহীত রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর ১টা বেজে ৫৪ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়। ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টারের (ইএমএসসি) তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৪। সংস্থাটি জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল খুলনা জেলা শহর থেকে ৪৭ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং সাতক্ষীরা থেকে ১৮ কিলোমিটার দক্ষিণ-পূর্বে। এর গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ৩৫ কিলোমিটার।   রাজধানী ঢাকা ছাড়াও দেশের বিভিন্ন দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় জেলা এবং পার্শ্ববর্তী দেশ ভারতের কিছু এলাকাতেও (যেমন বারাসাত) এই ভূকম্পন অনুভূত হয়েছে।   তাৎক্ষণিকভাবে এই ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি Countdown Timer 00:01

ব্রেকিং নিউজ : রাষ্ট্রপতি ও স্পিকার পদে ২ নেতার নাম ঘোষণা করা...

Image
ব্রেকিং নিউজ : রাষ্ট্রপতি ও স্পিকার পদে ২ নেতার নাম ঘোষণা করা... ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই তৃতীয়াংশ আসনে বিজয়ী হয়ে ইতোমধ্যে সরকার গঠন করেছে বিএনপি। প্রায় দুই যুগ পর মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারী) বিকাল ৪টার কিছু সময় পর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রথামবারের মতো উন্মুক্ত স্থানে প্রধানমন্ত্রী ও অন্যান্য মন্ত্রীদের শপথ গ্রহণের মধ্যদিয়ে বিএনপি সরকার গঠন করল। প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদের সদস্যদের শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. শাহাবুদ্দিন। দলের চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন এই মন্ত্রিপরিষদে ২৫জন মন্ত্রী ও ২৪জন প্রতিমন্ত্রী স্থান পেয়েছেন। অভিজ্ঞ রাজনীতিক ও তরুণ নেতৃত্বের সমন্বয়ে নির্বাচিত ও অনির্বাচিত ব্যক্তিদের অন্তর্ভুক্ত করে ভারসাম্যপূর্ণ মন্ত্রিসভা গঠন করেছে দলটি। এদিকে, রাষ্ট্রপতি, স্পিকারের মতো গুরুত্বপূর্ণ পদ নিয়েও শুরু হয়েছে জোর আলোচনা। মোট ৪৯ সদস্যর মন্ত্রিপরিষদ গঠন হলেও ত্রয়োদশ জাতীয় সংসদে স্পিকার পদে কে আসছেন এখনও তা খোলাসা করেনি বিএনপি। সূত্র জানায়, বিএনপির সিনিয়র নেতাদের মধ্যে দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশারফ হোসেন ও ড. আব্দুল মঈন খান এখনও কোনো ...

ছাত্রী হোস্টেলে মিলল বালতিভর্তি কনডম, সুপারসহ দুজনকে অব্যাহতি

Image
ছাত্রী হোস্টেলে মিলল বালতিভর্তি কনডম, সুপারসহ দুজনকে অব্যাহতি  সিলেটের একটি সরকারি ডিগ্রি কলেজের ছাত্রী হোস্টেলে বালতিভর্তি যৌন সুরক্ষাসামগ্রী (কনডম) পাওয়ার ঘটনায় শিক্ষার্থীদের আন্দোলনের মুখে হোস্টেল সুপার ও ইতিহাস বিভাগের প্রধানকে অতিরিক্ত দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) দিনভর বিক্ষোভের পর প্রশাসনের হস্তক্ষেপে এ সিদ্ধান্ত নেওয়া হয়। ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে প্রশাসন। বিষয়টি নিশ্চিত করেছেন কলেজটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ। তিনি বলেন, অনাকাঙ্ক্ষিত এ ঘটনায় অতিরিক্ত জেলা প্রশাসক এসে শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে কলেজের হোস্টেল সুপার ও ইতিহাস বিভাগের প্রধানকে ছাত্রী হোস্টেলের অতিরিক্ত দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করেন এবং তদন্তের নির্দেশ প্রদান করেন।এর আগে বুধবার (২৫ ফেব্রুয়ারি) দিনভর কলেজেটির সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা কলেজটিতে নানা অনিয়ম, দুর্নীতি, ছাত্রী হোস্টেলের দেখভালের দায়িত্বপ্রাপ্তদের অপসারণ এবং সম্প্রতি ছাত্রী হোস্টেলে বালতিভর্তি যৌন উপকরণ (কনডম) পাওয়া গেছে দাবি করে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা। বুধবার বিকেলে জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক...

এবার ঈদে কত দিনের ছুটি পাবেন সরকারি-বেসরকারি চাকরিজীবীরা?

Image
এবার ঈদে কত দিনের ছুটি পাবেন সরকারি-বেসরকারি চাকরিজীবীরা? আরবি শাবান মাসের চাঁদ দেখা সাপেক্ষে আগামী মার্চ মাসের ২০ কিংবা ২১ তারিখ অনুষ্ঠিত হতে পারে ঈদুল ফিতর। রোজার শুরু থেকেই প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলো বন্ধ রয়েছে। তবে সরকারি-বেসরকারি চাকরিজীবীরা এবার ঈদে কত দিন ছুটি কাটাতে পারবেন তা নিয়ে কৌতূহল রয়েছে। প্রতিবছর ঈদের ছুটিতে অসংখ্য মানুষ রাজধানী ছেড়ে যায়। কাছাকাছি সময়ে বিপুলসংখ্যক মানুষ ঢাকা ছাড়ার কারণে পথে পথে তৈরি হয় দীর্ঘ যানজনসহ নানা ভোগান্তি। তবে ঈদের ছুটি তুলনামূলক বড় হলে বা বাড়তি ছুটি থাকলে এই ভোগান্তি অনেকটা কমে আসে বলে অভিমত অনেকের। যে কারণে সাম্প্রতিক বছরগুলোয় সরকারের পক্ষ থেকে নির্বাহী আদেশে বাড়তি ছুটিও ঘোষণা করতে দেখা গেছে। এবারও ঈদে চাকরিজীবীরা কত দিন ছুটি পাবেন, তা নিয়ে আগ্রহ রয়েছে। বাংলাদেশ সরকার অনুমোদিত ছুটির তালিকা অনুযায়ী, ২০২৬ সালে ঈদুল ফিতরের সরকারি ছুটি মোট ৫ দিন নির্ধারণ করা হয়েছে। তবে ঈদের ছুটি শুরুর এক দিন আগে শবেকদরের ছুটি ও দুই দিন পরে ২৬ মার্চ স্বাধীনতা দিবসের ছুটি থাকায় মোট ছুটি কোনোভাবে বাড়বে কি না, তা নিয়ে প্রশ্ন বা কৌতূহল আছে অনেকের মধ্যে। এবা...