গুলিতে ছাত্রদল নেতা সাদ্দাম নিহত

গুলিতে ছাত্রদল নেতা সাদ্দাম নিহত




ব্রাহ্মণবাড়িয়ায় আধিপত্য বিস্তার নিয়ে রাতে ফের গুলির ঘটনা ঘটেছে। এতে ছাত্রদল নেতা গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) মধ্যরাতে জেলা শহরের কান্দিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

এর আগে, বুধবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় শহররের কান্দিপাড়া মাদ্রাসা রোডে আধিপত্য বিস্তার নিয়ে প্রতিপক্ষের এলোপাতাড়ি গুলিতে তিনজন গুলিবিদ্ধ হন। আহতরা হলেন কান্দিপাড়া এলাকার নাজমুল আহমেদ টুটুল (৩৬), শিহাব (৩০) ও সাজু মিয়া। আহতদের মধ্যে টুটুল ও শিহাব জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

নিহত সাদ্দাম হোসেন (৩২) ওই এলাকার মো. মস্তু মিয়ার ছেলে ও সদর উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য ছিলেন।

নিহতের পরিবারের অভিযোগ সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যায় আধিপত্য বিস্তার নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার কান্দিপাড়া এলাকায় দুপক্ষের সংঘর্ষে তিনজন গুলিবিদ্ধ হয়। এ ঘটনায় এলাকায় উত্তেজনা চলছিল। মধ্যরাতে সাদ্দামকে ঘর থেকে ডেকে নিয়ে যায় তার সহযোগীরা। এর কিছুক্ষণ পর খবর আসে সাদ্দাম গুলিবিদ্ধ অবস্থায় সড়কে পড়ে আছে। পরে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।



Countdown Timer

00:01


Comments

Popular posts from this blog

অবশেষে রাষ্ট্রপতির চূড়ান্ত নাম ঘোষণা

নির্বাচন উপলক্ষে সাধারণ ছুটি আরও বাড়ল

২০২৬ সালে উপজেলা ইউনিয়ন নির্বাচনের সম্ভাব্য তারিখ