গোপালগঞ্জ থেকে তাপস গ্রে*প্তার!

গোপালগঞ্জ থেকে তাপস গ্রে*প্তার!

গোপালগঞ্জের কোটালীপাড়া থেকে তাপস হালদার (৩৫) নামে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক এক কেন্দ্রীয় নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে উপজেলা সদর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার তাপস উপজেলার কলাবাড়ী ইউনিয়নের কুমরিয়া গ্রামের হরেকৃষ্ণ হালদারের ছেলে। বিশেষ ক্ষমতা আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, গত ১৬ জুলাই উপজেলার ওয়াবদার হাট নামক স্থানে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতারা মহাসড়কে গাছ ফেলে বিক্ষোভ করেন। এতে জনমনে আতঙ্ক ও জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়। ওই ঘটনায় পুলিশ ১৫৫ জনকে জ্ঞাত ও এক হাজার ৫০০ জনকে অজ্ঞাতপরিচয় দেখিয়ে কোটালীপাড়া থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করে। ওই মামলায় কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য তাপস হালদারকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে।

 

বিষয়টি নিশ্চিত করে কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহামুদ বলেন, ভিডিও ফুটেজ দেখে এই মামলার বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।


Countdown Timer

00:01

Comments

Popular posts from this blog

অবশেষে রাষ্ট্রপতির চূড়ান্ত নাম ঘোষণা

নির্বাচন উপলক্ষে সাধারণ ছুটি আরও বাড়ল

২০২৬ সালে উপজেলা ইউনিয়ন নির্বাচনের সম্ভাব্য তারিখ