এইমাত্র পাওয়া: আলহামদুলিল্লাহ শরিকদের আসনের তালিকা প্রকাশ করল বিএনপি, তাদের লিস্ট দেখেনিন

এইমাত্র পাওয়া: আলহামদুলিল্লাহ শরিকদের আসনের তালিকা প্রকাশ করল বিএনপি, তাদের লিস্ট দেখেনিন




বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণঅধিকার পরিষদকে দুটি আসন প্রদানের বিষয়ে নিশ্চিত করেছে। এই আসন দুটি পটুয়াখালী-৩ এবং ঝিনাইদহ-২।

রোববার (২১ ডিসেম্বর) দুপুরে গুলশানের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপির স্থায়ী কমিটির সঙ্গে গণঅধিকার পরিষদের একটি বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে উভয় পক্ষ এই সমঝোতায় পৌঁছায়।

তবে গণঅধিকারের পক্ষ থেকে ফারুক হাসানের জন্য ঠাকুরগাঁও-২ এবং হাসান আল মামুনের জন্য নেত্রকোনা-২-সহ আরও চারটি আসনের ওপর জোর দেওয়া হয়। তখন বিএনপির পক্ষ থেকে জানানো হয়, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে আলোচনা করে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

অন্যদিকে, গণঅধিকার পরিষদের পক্ষে ছিলেন দলের সভাপতি নুরুল হক নুর, সাধারণ সম্পাদক রাশেদ খান, মুখপাত্র ফারুক হাসান, উচ্চতর পরিষদের সদস্য হাসান আল মামুন, আবু হানিফ ও হাবিবুর রহমান রিজু।

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান বলেন, বৈঠকে বিএনপির সঙ্গে আসন সমঝোতার বিষয়ে আলোচনা হয়েছে। আমরা আগেই ২৫টি আসনের তালিকা দিয়েছিলাম। আজকে বলেছি, এই তালিকার ভেতর থেকে আপনারা যাচাই-বাছাই করেন। বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, তারা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানসহ স্থায়ী কমিটিতে এ ব্যাপারে আলোচনা করবে।

এদিকে নির্বাচনী বিধি অনুযায়ী, গণঅধিকার পরিষদকে নিজ প্রতীক ‘ট্রাক’ নিয়ে লড়তে হবে।



Countdown Timer

00:01

Comments

Popular posts from this blog

অবশেষে রাষ্ট্রপতির চূড়ান্ত নাম ঘোষণা

নির্বাচন উপলক্ষে সাধারণ ছুটি আরও বাড়ল

২০২৬ সালে উপজেলা ইউনিয়ন নির্বাচনের সম্ভাব্য তারিখ