শনিবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

শনিবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়




সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বিভিন্ন এলাকায় শনিবারে ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। আজ শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেলে এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন পল্লী বিদ্যুতের তাহিরপুর সাব জোনাল অফিসের সহকারী ম্যানেজার আলাউল হক সরকার।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তাহিরপুর সাব-স্টেশনে বার্ষিক রক্ষণাবেক্ষণ কাজের জন্য শনিবার (২০ ডিসেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত তাহিরপুর সদর, বাদাঘাট, দক্ষিণ বড়দল, উত্তর বড়দল, উত্তর শ্রীপুর, দক্ষিণ শ্রীপুর ও বালিজুরী (বালিজুরী গ্রাম ব্যতীত) ইউনিয়নে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।এতে সাময়িক অসুবিধার জন্য সংশ্লিষ্ট এলাকাবাসীর প্রতি দুঃখ প্রকাশ করে পল্লী বিদ্যুতায়ন কার্যক্রমে সবার সহযোগিতা কামনা করা হয়েছে।


Countdown Timer

00:01

Comments

Popular posts from this blog

অবশেষে রাষ্ট্রপতির চূড়ান্ত নাম ঘোষণা

নির্বাচন উপলক্ষে সাধারণ ছুটি আরও বাড়ল

২০২৬ সালে উপজেলা ইউনিয়ন নির্বাচনের সম্ভাব্য তারিখ