হঠাৎ পায়ের রগে বা পেশিতে হঠাৎ টান ধরলে যা করবেন

হঠাৎ পায়ের রগে বা পেশিতে হঠাৎ টান ধরলে যা করবেন


ঘুমের মধ্যে হঠাৎ পায়ের রগে বা পেশিতে টান ধরলে যা করবেন




ঘুমিয়ে আছেন হঠাৎ পায়ের মাংসপেশির টানের ব্যথায় কঁকিয়ে উঠলেন আপনি। এমতাবস্থায় পা সোজা বা ভাঁজ করা সম্ভব না।


একটানা পা ভাঁজ করে রেখে হঠাৎ সোজা করতে গেলে পায়ের পেশিতে টান পড়ে তখনই পায়ের পেশীতে বা রগে প্রচণ্ড ব্যথা অনুভূত হয়। এমনটা ঘুমের মধ্যে বা জেগে থাকা অবস্থাতেও হতে পারে। তবে ঘুমন্ত অবস্থায় বেশি হয়ে থাকে। দীর্ঘসময় ধরে অতিরিক্ত পরিশ্রমের কারণে অনেক সময় পায়ের পেশিতে বেশি টান লাগতে পারে। আবার দীর্ঘক্ষণ বসে বা দাঁড়িয়ে থাকলেও এমনটা হয়ে থাকে।


পেশীতে টান ধরার কারণ

পানিশূন্যতা

মাংসপেশী বা স্নায়ুতে আঘাত

রক্তে পটাশিয়াম, ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়ামের অভাব

কিছু ঔষধের পার্শ্বপ্রতিক্রিয়া (যেমন হাইপারটেনশন ও কোলেস্টেরল)

ভিটামিন বি (B1, B5, B6) ঘাটতি

ধূমপান ও মদপানের মতো বদভ্যাস

ধূমপায়ীদের পায়ে রক্ত চলাচল কম হওয়া

গর্ভাবস্থায় স্নায়ুতে চাপ

হাইপোথাইরয়েডিজম, কিডনি ফেইলিওর, মেন্সট্রুয়েসন ও গর্ভসঞ্চার

তাৎক্ষণিক করণীয়

পেশীতে টান পড়লে দ্রুত সেই পেশীকে শিথিলায়ন বা রিলাক্স করতে হবে। এতে পেশী প্রসারিত হবে এবং আরাম পাবেন।


যদি হাঁটুর নিচে পায়ের পিছনের মাসলে টান লাগে, তাহলে পা সোজা করে হাত দিয়ে পায়ের আঙুলের মাথাগুলো ধরে নিজের দিকে আস্তে আস্তে টানুন।

সামনের দিকে টান লাগলে পা ভাঁজ করে পায়ের আঙুলের মাথাগুলো পেছনের দিকে টানুন।

উরুর পেছনে টান লাগলে চিৎ হয়ে শুয়ে পা ভাঁজ করে হাঁটু বুকের দিকে নিয়ে আসুন যতোটুকু সম্ভব।

আক্রান্ত স্থানে আলতো হাতে মালিশ করুন।

পেশী শক্ত হলে ওয়াটার ব্যাগ বা হট ব্যাগ দিয়ে গরম সেঁক দিন।

পেশী নরম ও ফুলে গেলে আইসব্যাগ দিয়ে ঠাণ্ডা সেঁক দিন।

প্রয়োজনে মুভ বা ভিক্স জাতীয় ব্যথানাশক বাম বা জেল দিয়ে মালিশ করতে পারেন।

প্রতিরোধের উপায়

পেশীর টান থেকে মুক্ত থাকতে সঠিক খাদ্যাভ্যাস ও জীবনযাপন জরুরি।


পটাশিয়াম, ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়ামযুক্ত খাবার খান।

শাকসবজি, ফল, খেজুর, দুধ ও মাংস খাদ্যতালিকায় রাখুন।

নেশা জাতীয় বদ অভ্যাস ত্যাগ করুন।

প্রয়োজনে ডাক্তারের পরামর্শ নিন।


Countdown Timer

00:01

Comments

Popular posts from this blog

অবশেষে রাষ্ট্রপতির চূড়ান্ত নাম ঘোষণা

নির্বাচন উপলক্ষে সাধারণ ছুটি আরও বাড়ল

২০২৬ সালে উপজেলা ইউনিয়ন নির্বাচনের সম্ভাব্য তারিখ