জরুরী ঘোষনা : খালেদা জিয়ার ৩ আসনে চূড়ান্ত মনোয়ন পেলেন যারা, জেনে নিন কমেন্টে তাদের পরিচয়


জরুরী ঘোষনা : খালেদা জিয়ার ৩ আসনে চূড়ান্ত মনোয়ন পেলেন যারা, জেনে নিন কমেন্টে তাদের পরিচয়











সদ্যপ্রয়াত বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার তিনটি আসনে দলটির বিকল্প প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেওয়া নেতারাই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।


বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাজধানীর গুলশানে সাংবাদিকদের এ তথ্য জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, খালেদা জিয়া ফেনী-১, বগুড়া-৭ এবং দিনাজপুর-৩ আসন থেকে দলের প্রার্থী হওয়ার কথা ছিল। তবে তার অসুস্থতার কারণে বিকল্প প্রার্থী হিসেবে মনোনয়ন প্রদান করা হয়েছে।


বিকল্প প্রার্থীদের পরিচয় ও আসন

১. ফেনী-১: রফিকুল আলম মজনু

ফেনী-১ (পরশুরাম-ফুলগাজী-ছাগলনাইয়া) আসনে ধানের শীষ প্রতীকের চূড়ান্ত প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেবেন বিকল্প প্রার্থী রফিকুল আলম মজনু। তিনি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক।


নির্বাচনী হলফনামা অনুযায়ী, রফিকুল আলম মজনু ১৯৭২ সালের ১ মার্চ ফেনী সদর উপজেলার ইজ্জতপুরের সাতবাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। বর্তমানে তিনি রাজধানীর শান্তিনগরের শাহজাহানপুর রেলওয়ে কলোনি এলাকায় স্থায়ীভাবে বসবাস করছেন। তার বাবা মুন্সি গোলাম মোস্তফা এবং মা রেজিয়া বেগম। সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর।


২. বগুড়া-৭: মোরশেদ আলম

বগুড়া-৭ (গাবতলী) আসনে বিকল্প হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মোরশেদ আলম, তিনি এই আসনে বিকল্প প্রার্থী হিসেবে নির্বাচন করবেন।


৩. দিনাজপুর-৩: সৈয়দ জাহাঙ্গীর আলম

দিনাজপুর-৩ আসনে বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও দিনাজপুর পৌরসভার সাবেক মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম বিকল্প প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেবেন।


সালাহউদ্দিন আহমদের মন্তব্য

তিনি আরও উল্লেখ করেন, “যেহেতু বিকল্প প্রার্থীদের মনোনয়নপত্র বৈধ, তারা প্রতিদ্বন্দ্বিতা করবেন। নির্বাচনের স্থগিত বা বাতিল করার কোনো আইনি সুযোগ নেই। এই তিন আসনের ভোটাররা সরাসরি তাদের ভোট দেবেন।”


Countdown Timer

00:01

Comments

Popular posts from this blog

অবশেষে রাষ্ট্রপতির চূড়ান্ত নাম ঘোষণা

নির্বাচন উপলক্ষে সাধারণ ছুটি আরও বাড়ল

২০২৬ সালে উপজেলা ইউনিয়ন নির্বাচনের সম্ভাব্য তারিখ