শিক্ষকদের বাড়তি বেতন সুবিধার দিয়ে নতুন প্রজ্ঞাপন জারি

শিক্ষকদের বাড়তি বেতন সুবিধার দিয়ে নতুন প্রজ্ঞাপন জারি


শিক্ষকদের বেতন কাঠামো ও পদনাম সংক্রান্ত একটি নতুন প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। এতে সহকারী শিক্ষক-শিক্ষিকা পদনাম আনুষ্ঠানিকভাবে অন্তর্ভুক্ত করার পাশাপাশি উচ্চতর ডিগ্রির জন্য অগ্রিম বর্ধিত বেতন সুবিধার বিষয়টি স্পষ্ট করা হয়েছে।




শিক্ষকদের বেতন কাঠামো ও পদনাম সংক্রান্ত একটি নতুন প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। এতে সহকারী শিক্ষক-শিক্ষিকা পদনাম আনুষ্ঠানিকভাবে অন্তর্ভুক্ত করার পাশাপাশি উচ্চতর ডিগ্রির জন্য অগ্রিম বর্ধিত বেতন সুবিধার বিষয়টি স্পষ্ট



নতুন প্রজ্ঞাপন অনুযায়ী, যেসব সহকারী শিক্ষক বা শিক্ষিকা দ্বিতীয় শ্রেণির এমএড বা মাস্টার্স ডিগ্রি অর্জন করেছেন, তারা একটি অগ্রিম বর্ধিত বেতন পাবেন। একইভাবে, প্রথম শ্রেণির এমএড বা মাস্টার্স ডিগ্রিধারী শিক্ষক-শিক্ষিকারা দুইটি অগ্রিম বর্ধিত বেতন সুবিধা ভোগ করবেন। এই সিদ্ধান্ত ২০১৫ সালের ১ জুলাই থেকে কার্যকর হিসেবে গণ্য হবে।


বুধবার (২৮ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।


প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, অর্থ মন্ত্রণালয়ের ২০২৪ সালের ৩০ অক্টোবরের সম্মতির আলোকে চাকরি বেতন ও ভাতা আদেশ, ২০১৫-এর সংশ্লিষ্ট বিধান অনুযায়ী এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মাধ্যমে ১৯৭০ সালের ১৭ জুলাই জারি করা তৎকালীন এডুকেশন ডিপার্টমেন্ট মেমোরেন্ডামের তফসিলে ‘সহকারী শিক্ষক-শিক্ষিকা’ পদনাম যুক্ত করা হয়েছে এবং অগ্রিম বর্ধিত বেতন সুবিধা আনুষ্ঠানিকভাবে সংযোজন করা হলো।


নতুন এই প্রজ্ঞাপনের ফলে সহকারী শিক্ষক-শিক্ষিকাদের পদমর্যাদা ও আর্থিক সুবিধা সংক্রান্ত দীর্ঘদিনের জটিলতা অনেকটাই দূর হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।


Countdown Timer

00:01

Comments

Popular posts from this blog

অবশেষে রাষ্ট্রপতির চূড়ান্ত নাম ঘোষণা

নির্বাচন উপলক্ষে সাধারণ ছুটি আরও বাড়ল

২০২৬ সালে উপজেলা ইউনিয়ন নির্বাচনের সম্ভাব্য তারিখ