এবার ঈদে কত দিনের ছুটি পাবেন সরকারি-বেসরকারি চাকরিজীবীরা?
এবার ঈদে কত দিনের ছুটি পাবেন সরকারি-বেসরকারি চাকরিজীবীরা?
আরবি শাবান মাসের চাঁদ দেখা সাপেক্ষে আগামী মার্চ মাসের ২০ কিংবা ২১ তারিখ অনুষ্ঠিত হতে পারে ঈদুল ফিতর। রোজার শুরু থেকেই প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলো বন্ধ রয়েছে। তবে সরকারি-বেসরকারি চাকরিজীবীরা এবার ঈদে কত দিন ছুটি কাটাতে পারবেন তা নিয়ে কৌতূহল রয়েছে।
প্রতিবছর ঈদের ছুটিতে অসংখ্য মানুষ রাজধানী ছেড়ে যায়।
কাছাকাছি সময়ে বিপুলসংখ্যক মানুষ ঢাকা ছাড়ার কারণে পথে পথে তৈরি হয় দীর্ঘ যানজনসহ নানা ভোগান্তি।
তবে ঈদের ছুটি তুলনামূলক বড় হলে বা বাড়তি ছুটি থাকলে এই ভোগান্তি অনেকটা কমে আসে বলে অভিমত অনেকের। যে কারণে সাম্প্রতিক বছরগুলোয় সরকারের পক্ষ থেকে নির্বাহী আদেশে বাড়তি ছুটিও ঘোষণা করতে দেখা গেছে। এবারও ঈদে চাকরিজীবীরা কত দিন ছুটি পাবেন, তা নিয়ে আগ্রহ রয়েছে।
বাংলাদেশ সরকার অনুমোদিত ছুটির তালিকা অনুযায়ী, ২০২৬ সালে ঈদুল ফিতরের সরকারি ছুটি মোট ৫ দিন নির্ধারণ করা হয়েছে। তবে ঈদের ছুটি শুরুর এক দিন আগে শবেকদরের ছুটি ও দুই দিন পরে ২৬ মার্চ স্বাধীনতা দিবসের ছুটি থাকায় মোট ছুটি কোনোভাবে বাড়বে কি না, তা নিয়ে প্রশ্ন বা কৌতূহল আছে অনেকের মধ্যে।
এবারের ঈদের ছুটি কত দিন
গত ১৮ ফেব্রুয়ারি বাংলাদেশে রমজান মাসের চাঁদ দেখা গেছে। পরদিন ১৯ ফেব্রুয়ারি থেকে প্রথম রোজা শুরু হয়।
এ বছর বাংলাদেশ সরকারের অনুমোদিত ছুটির তালিকা অনুযায়ী, ২০২৬ ঈদুল ফিতরের সরকারি ছুটি মোট পাঁচ দিন নির্ধারণ করা হয়েছে। ২১ মার্চ ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ হিসাব করে সরকারিভাবে ১৯ মার্চ বৃহস্পতিবার থেকে সোমবার ২৩ মার্চ পর্যন্ত ঈদের ছুটি ঘোষণা করা হয়েছে।

Comments
Post a Comment