রমজানে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধে সিদ্ধান্ত নেবে নতুন সরকার

রমজানে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধে সিদ্ধান্ত নেবে নতুন সরকার





ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও পূজা উপলক্ষে টানা পাঁচ দিনের ছুটি শেষে সোমবার (১৬ ফেব্রুয়ারি) থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান স্বাভাবিকভাবে শুরু হয়েছে। এদিকে রমজান মাসের ছুটি নিয়েও আলোচনার সূচনা হয়েছে। এবারের রমজান মাসে কোনো কোনো প্রতিষ্ঠানে পুরো মাস ছুটি থাকলেও কিছু প্রতিষ্ঠানে ছুটি কমানো হয়েছে।

প্রথমে হাইকোর্ট মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল রমজান মাসের শুরু থেকে বন্ধ রাখার নির্দেশ দিয়েছিলেন। তবে সোমবার চেম্বার জজ আদালত হাইকোর্টের সেই আদেশ স্থগিত করেন। এর ফলে পূর্বে নেওয়া মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুলের ছুটির সিদ্ধান্তই বহাল থাকছে।

চলতি শিক্ষাবর্ষে রমজান উপলক্ষে মাদরাসাগুলোতে ছুটি ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে। অন্যদিকে মাধ্যমিক পর্যায়ের স্কুলগুলোতে ১৫ রমজান পর্যন্ত, অর্থাৎ আগামী ৭ মার্চ পর্যন্ত নিয়মিত ক্লাস চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

এ সিদ্ধান্তকে বৈষম্যমূলক দাবি করে রমজানের শুরু থেকেই শিক্ষার্থীদের ছুটি নিশ্চিত করার জন্য জনস্বার্থে হাইকোর্টে রিট আবেদন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ইলিয়াছ আলী মণ্ডল।

রোববার (১৫ ফেব্রুয়ারি) বিচারপতি ফাহমিদা ও বিচারপতি মো. আসিফ হাসানের হাইকোর্ট বেঞ্চ রিট আবেদনের শুনানিতে সরকারি-বেসরকারি মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল রমজান মাসে বন্ধ রাখার নির্দেশ দেন। এই আদেশ অনুযায়ী, ৮ মার্চের পরিবর্তে ১৮ ফেব্রুয়ারি থেকে সব মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধ থাকার কথা ছিল।

তবে রাষ্ট্রপক্ষ চেম্বার জজ আদালতে আপিল করলে হাইকোর্টের সেই আদেশ সোমবার স্থগিত করা হয়। ফলে স্কুল ছুটি নিয়ে আগের সিদ্ধান্তই বহাল থাকছে।

সরকারি প্রাথমিক বিদ্যালয় খোলা থাকবে নাকি বন্ধ থাকবে, সে বিষয়ে আদালতের আদেশে কোনো সুনির্দিষ্ট নির্দেশনা নেই। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এ সিদ্ধান্ত নতুন শিক্ষামন্ত্রীর ওপর নির্ভর করছে। দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই শিক্ষামন্ত্রী এই সিদ্ধান্ত দিতে হবে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের (মাউশি) ডিজি জানান, হাইকোর্টের নির্দেশনার বিরুদ্ধে আপিল করা হয়েছে। সোমবার আপিল করা হয়েছে। মঙ্গলবার শুনানির পর শিক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে নির্দেশনা দিবে।

তিনি আরও জানান, স্কুল বন্ধ থাকবে নাকি খোলা থাকবে, তা আগামীকাল বোঝা যাবে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর প্রস্তাবিত একটি বাৎসরিক ছুটির তালিকা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে পাঠিয়েছে। প্রস্তাবিত তালিকা অনুযায়ী, ৮ মার্চ থেকে ২৬ মার্চ পর্যন্ত রমজান, ঈদুল ফিতর ও অন্যান্য ছুটি মিলিয়ে মোট ১৯ দিন (শুক্র ও শনিবারসহ) বিদ্যালয় বন্ধ রাখার পরিকল্পনা রয়েছে।

দেশের সরকারি কলেজগুলোতে রোজার ছুটির জন্য গত বছরের ডিসেম্বরে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছিল। সেই প্রজ্ঞাপন অনুযায়ী, দেশের সব সরকারি ও বেসরকারি কলেজ ১৮ ফেব্রুয়ারি থেকে ২৫ মার্চ ২০২৬ পর্যন্ত বন্ধ থাকবে।



Countdown Timer

00:01

Comments

Popular posts from this blog

অবশেষে রাষ্ট্রপতির চূড়ান্ত নাম ঘোষণা

নির্বাচন উপলক্ষে সাধারণ ছুটি আরও বাড়ল

২০২৬ সালে উপজেলা ইউনিয়ন নির্বাচনের সম্ভাব্য তারিখ