অবশেষে রাষ্ট্রপতির চূড়ান্ত নাম ঘোষণা
অবশেষে রাষ্ট্রপতির চূড়ান্ত নাম ঘোষণা নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণের মধ্য দিয়ে বাংলাদেশের জাতীয় সংসদের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে। ইতোমধ্যে প্রধানমন্ত্রী, মন্ত্রী ও প্রতিমন্ত্রীরাও শপথ নিয়েছেন। বিএনপি নেতৃত্বাধীন সরকার দায়িত্ব নেওয়ার পর এখন আলোচনায় রয়েছে—বর্তমান মেয়াদে রাষ্ট্রপতি কে থাকবেন এবং নতুন রাষ্ট্রপতি নির্বাচনের সম্ভাবনা আছে কি না। মো. সাহাবুদ্দিন শেখ হাসিনা সরকারের সময় রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন। গণ-অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর ছাত্র-জনতার পক্ষ থেকে তার পদত্যাগের দাবি ওঠে। যদিও তাকে অপসারণের দাবির বিষয়ে শুরু থেকেই আপত্তি জানিয়ে আসছিল বিএনপি। শেষ পর্যন্ত তার কাছেই তারেক রহমান-এর নেতৃত্বাধীন নতুন সরকার শপথ নেয়। বর্তমান সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের মেয়াদ ২০২৮ সালের এপ্রিল পর্যন্ত। ফলে তিনি পদে বহাল থাকলে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের আইনগত সুযোগ নেই। সংবিধান বিশ্লেষকদের মতে, তিনি স্বেচ্ছায় পদত্যাগ না করলে বা অভিশংসনের মাধ্যমে অপসারণ না হলে নতুন কেউ রাষ্ট্রপতি হিসেবে শপথ নিতে পারবেন না। আইনজীবী ও সংবিধান বিশ্লেষক কাজী জাহেদ ইকবাল জানা...

Comments
Post a Comment