এবার নির্বাচন থেকে সরে দাঁড়ালেন ঢাকা-১৩ আসনের প্রার্থী

এবার নির্বাচন থেকে সরে দাঁড়ালেন ঢাকা-১৩ আসনের প্রার্থী





আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন ঢাকা-১৩ আসনের প্রার্থী ড. শাহরিয়ার ইফতেখার।





বুধবার (৪ ফেব্রুয়ারি) রাজধানীর মোহাম্মদপুরে ঢাকা-১৩ সংসদীয় আসনের সব প্রার্থীর নির্বাচনী ইশতেহার পাঠ ও আচরণবিধি প্রতিপালন ঘোষণার অনুষ্ঠানে তিনি এ সিদ্ধান্তের কথা জানান। বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের প্রার্থী হিসেবে হারিকেন প্রতীক নিয়ে তিনি নির্বাচনে অংশ নিচ্ছিলেন।ড. শাহরিয়ার ইফতেখার বলেন, আইনের শাসন, ন্যায়বিচার ও গণতন্ত্র প্রতিষ্ঠার বিষয়টি সামনে রেখে তিনি ভোটারদের গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন। এ কারণেই তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান।




এর আগে সোমবার (২ ফেব্রুয়ারি) নেত্রকোনা-২ আসনে বিএনপির প্রার্থী ডা. আনোয়ারুল হককে সমর্থন জানিয়ে বাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রার্থী গাজী মোহাম্মদ আব্দুর রহীম রুহি নির্বাচন থেকে সরে দাঁড়ান। একই দিনে চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিককে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন গণফোরামের প্রার্থী সেলিম আকবর।




ঢাকা-১৩ আসনে বর্তমানে ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন ববি হাজ্জাজ। অপরদিকে ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে রিকশা প্রতীক নিয়ে নির্বাচনে লড়বেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক।




নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে 


Countdown Timer

00:01

Comments

Popular posts from this blog

অবশেষে রাষ্ট্রপতির চূড়ান্ত নাম ঘোষণা

নির্বাচন উপলক্ষে সাধারণ ছুটি আরও বাড়ল

২০২৬ সালে উপজেলা ইউনিয়ন নির্বাচনের সম্ভাব্য তারিখ