অবশেষে এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নিয়ে যে সুখবর দিলেন শিক্ষামন্ত্রী
অবশেষে এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নিয়ে যে সুখবর দিলেন শিক্ষামন্ত্রী
বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলি সফটওয়্যার প্রেজেন্টেশন করা হচ্ছে আগামীকাল মঙ্গলবার। এর মাধ্যমে বদলি শুরুর কার্যক্রমে আরো একধাপ অগ্রগতি আসবে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অফিসে সংক্রান্ত এক সভায় এই প্রেজেন্টেশন করা হবে।
১৮ ফেব্রুয়ারী শিক্ষা মন্ত্রণালয়ের এক সূত্র দৈনিক শিক্ষাডটকমকে এ তথ্য নিশ্চিত করেছে
সূত্র জানায়, বদলির জন্য তৈরিকৃত সফটওয়্যারে কোনো সমস্যা না থাকলে পরবর্তী কার্যক্রম পরিচালিত হবে। বিস্তারিত দিক নির্দেশনা পরে দেয়া হবে।
শিক্ষা মন্ত্রণালয় এক নোটিশে জানায়, স্বয়ংক্রিয় সফটওয়ারের মাধ্যমে বেসরকারি (স্কুল, কলেজ) শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এনটিআরসিএ সুপারিশপ্রাপ্ত এমপিওভুক্ত শিক্ষক বদলি নীতিমালা-২০২৬ এর সফটওয়্যার প্রেজেন্টেশন সভা মঙ্গলবার সকাল ১০টায় এ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত হবে। এতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব সভাপতিত্ব করবেন। এ সংশ্লিষ্ট সবাইকে সভায় যথাসময়ে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা হলো।
সভায় উপস্থিত থাকবেন কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের পক্ষ থেকে একজন উপযুক্ত প্রতিনিধি, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সব অতিরিক্ত সচিব, বেসরকারি মাধ্যমিক অধিশাখার যুগ্মসচিব এবং উন্নয়ন-৩ শাখার উপসচিব।
সভায় অংশ নেবেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) ঊর্ধ্বতন কর্মকর্তারা। তাদের মধ্যে রয়েছেন অধিদপ্তরের মাধ্যমিক শাখার পরিচালক প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল, কলেজ-২ এর উপ-পরিচালক প্রফেসর মো. নওসের ধান, মাধ্যমিক শাখার উপ-পরিচালক মো. ইউনুছ ফারুকী এবং কলেজ-৩ এর সহকারী পরিচালক মো. মাঈন উদ্দিন।
এছাড়া বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস) এবং বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)-এর পক্ষ থেকেও প্রতিনিধিরা সভায় উপস্থিত থাকবেন।
সফটওয়্যার উন্নয়ন ও কারিগরি দিক উপস্থাপনের জন্য মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ ও অধিদপ্তরের আইটি বিশেষজ্ঞরা সভায় অংশ নেবেন। তাদের মধ্যে রয়েছেন, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিস্টেম অ্যানালিস্ট মোহাম্মদ জোবায়ের, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট মো. হুমায়ুন কবীরসহ একাধিক প্রোগ্রামার।
স্বয়ংক্রিয় বদলি সফটওয়্যার বাস্তবায়নে কারিগরি সহযোগী প্রতিষ্ঠান হিসেবে টেলিটকের জেনারেল ম্যানেজার, অতিরিক্ত জেনারেল ম্যানেজার, ম্যানেজার ও প্রোগ্রামার পর্যায়ের কর্মকর্তারাও সভায় উপস্থিত থাকবেন।

Comments
Post a Comment