হামে রাজধানীর এক হাসপাতালেই ২২ শিশুর মৃত্যু

হামে রাজধানীর এক হাসপাতালেই ২২ শিশুর মৃত্যু



হঠাৎ হাম আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে যাওয়া ও মৃত্যুর ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে দেশজুড়ে। দেশের বিভিন্ন হাসপাতালে প্রতিদিনই ভর্তি করা হচ্ছে হাম আক্রান্তদের। এরইমধ্যে অন্তত ১০টি জেলায় হামের প্রকোপ দেখা দিয়েছে। রাজধানীর মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালে চলতি বছরে মার্চ পর্যন্ত ২২ শিশুর মৃত্যু হয়েছে। অন্যদিকে সারা দেশে শুধু মার্চ মাসে কমপক্ষে ২১ শিশুর মৃত্যু হয়েছে।সোমবার (৩০ মার্চ) সংক্রামক ব্যাধি হাসপাতাল জুনিয়র কনসালটেন্ট ডা. শ্রীবাস পাল ২২ শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।



তিনি জানান, চলতি বছরে হাম আক্রান্ত ছয় শতাধিক রোগী সংক্রামক ব্যাধি হাসপাতালে চিকিৎসা নিয়েছে। এর মধ্যে ২২ শিশুর মৃত্যু হয়েছে। চলতি মার্চ মাসেই আক্রান্ত পাঁচ শতাধিক ভর্তি হয়েআরও পড়ুন: হাম কীভাবে ছড়ায় এবং লক্ষণ কী?


এই চিকিৎসক আরও জানান, বর্তমানে ভর্তি আছে শতাধিক। নিয়মিত টিকা না পাওয়াতেই প্রাদুর্ভাব বেড়েছে বলে জানান তিনি।


কোভিডের সময় মেনে চলা স্বাস্থ্যবিধি মেনে চললে হাম প্রতিরোধ সম্ভব বলে জানান ডা. শ্রীবাস পাল।

 

আরও পড়ুন: কীভাবে হাম প্রতিরোধ করাহামের প্রকোপ বাড়ার পেছনে যে কারণ বলছেন চিকিৎসকরা

দেশে হঠাৎ করে হামের প্রাদুর্ভাব বাড়ার কারণ হিসেবে নিয়মিত টিকা কার্যক্রম ব্যহত হওয়াকে দুষছেন চিকিৎসকরা। তারা বলছেন, অভিভাবকদের অবহেলাও কিছু ক্ষেত্রে বাড়িয়েছে এ শঙ্কা। তবে হাসপাতালে ভর্তি অধিকাংশ হামের রোগীর বয়স ৯ মাসের কম। এতেই দুশ্চিন্তা বাড়ছে অভিভাবকদের। আর স্বাস্থ্যমন্ত্রী জানান, প্রাদুর্ভাব মোকাবেলায় নেয়া হয়েছে সব ধরণের প্রস্তুতি। প্রস্তুত করা হচ্ছে আইসিইউসহ বিভাগীয় হাসপাতালগুলোওদেশে হঠাৎ করেই বেড়েছে হামের প্রাদুর্ভাব। হাসপাতালগুলোতে বাড়ছে আক্রান্ত শিশুর হার। সংক্রামক এ রোগ শ্বাসতন্ত্রকে আক্রমণ করে দ্রুত একজন থেকে অন্যজনে ছড়িয়ে পড়ে।রাজধানীর সংক্রামক ব্যাধি হাসপাতালেও বেড়েছে কয়েকগুণ বেশি হামের রোগী। দেশের বিভিন্ন জায়গা থেকে আসছেন রোগীরা। চিকিৎসকরা বলছেন, শিশুদের ৯ থেকে ১৫ মাসের মধ্যে হামের টিকার নিয়মিত কার্যক্রম ব্যাহত হওয়ার কারণেই বাড়ছে প্রাদুর্ভাব। চলতি বছর এই হাসপাতালেই হামে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে ছয় শতাধিক শিশু, এর মধ্যে মারা গেছে ২২ শিশু।

 

তবে উদ্বেগের বিষয় হলো, আক্রান্ত অধিকাংশ শিশুর বয়সই ৯ মাসের কম। এতে দুশ্চিন্তা বাড়ছে অভিভাবকদের। আবার কারও কারও টিকা নেয়ার পরও হয়েছে হাএদিকে, হামের প্রাদুর্ভাব ঠেকাতে নানা উদ্যোগ গ্রহণ করছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এখনই অতিমারী না হলেও অতিমারী হওয়ার শঙ্কা প্রকাশ করে মন্ত্রী জানান, সব ধরণের প্রস্তুতি নেয়া হচ্ছে। প্রস্তুত করা হচ্ছে বিভিন্ন হাসপাতালের আইসিইউ ইউনিটসহ বিভাগীয় শহরের হাসপাতালও।


এদিকে এর মধ্যে হামসহ অন্যান্য টিকা কেনার জন্য ৬০৪ কোটি টাকা বরাদ্দ হয়েছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ইউনিসেফের মাধ্যমে শিগগিরই টিকা সংগ্রহ করা হবে।



Countdown Timer

00:01

Comments

Popular posts from this blog

অবশেষে রাষ্ট্রপতির চূড়ান্ত নাম ঘোষণা

নির্বাচন উপলক্ষে সাধারণ ছুটি আরও বাড়ল

২০২৬ সালে উপজেলা ইউনিয়ন নির্বাচনের সম্ভাব্য তারিখ