স্কুল-কলেজ শনিবার খোলা নিয়ে যা জানা গেলো

স্কুল-কলেজ শনিবার খোলা নিয়ে যা জানা গেলো



What we know about schools and colleges opening on saturday


রমজান মাসজুড়ে ছুটি ঘোষণা করায় শিখন ঘাটতি পূরণে ছুটির পর শনিবার স্কুল-কলেজ খোলা রাখার ব্যাপারে এখনো সিদ্ধান্ত হয়নি। তবে সভার আয়োজন করে এ ব্যাপারে সিদ্ধান্ত নেয়া। পরে সংশ্লিষ্টদের জানানো হবে।

মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা দৈনিক শিক্ষাডটকমকে এ তথ্য জানিয়েছেন।


তিনি বলেন, সাপ্তাহিক ছুটির দিনে খোলা রাখা হবে কিনা এটা তো মিটিং করলে বোঝা যাবে। তবে এখনো আলোচনা হয়নি। রোববারে স্কুল-কলেজ খোলা, এর ভেতরেই সিদ্ধান্ত, যদি পরের শনিবারে বন্ধ হতে চায় হয়ে যাবে। তবে এখনো সিদ্ধান্ত হয়নি।

ইতোমধ্যে পাঠঘাটতি পূরণে সব প্রাথমিক বিদ্যালয়গুলোতে পরবর্তী ১০ শনিবার শ্রেণি কার্যক্রম পরিচালনার নির্দেশনা দেয়া হয়েছে। এ সংক্রান্ত চিঠিতে বলা হয়েছে, রমজান মাসজুড়ে বিদ্যালয় ছুটি ঘোষণা করায় শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণে রমজানের ছুটির পরে বিদ্যালয়গুলোর শ্রেণি কার্যক্রম শুরুর পরবর্তী ১০টি শনিবার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো পাঠদান কার্যক্রম পরিচালনা করার জন্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে নির্দেশনা দেয়া হলো।

জানা গেছে, শিক্ষাপ্রতিষ্ঠানে পুরো রমজান ও ঈদে টানা ৪০ দিন ছুটি শেষ হচ্ছে বৃহস্পতিবার (২৬ মার্চ)। তবে শ্রেণি কার্যক্রম শুরু হচ্ছে রোববার (২৯ মার্চ) থেকে।

ইতোমধ্যে ছুটি শেষে অতিরিক্ত ক্লাসের ব্যবস্থা নেয়ার জন্য সব মাদরাসা প্রধানকে নির্দেশনা দেয়া হয়।

এর আগে ১৮ ফেব্রুয়ারি শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছিলেন, রমজানে ১৮ দিনের যে পাঠদান ঘাটতি হবে, তা পরবর্তীতে কীভাবে পুষিয়ে নেয়া যায়, সেই পরিকল্পনা আমাদের রয়েছে।

প্রসঙ্গত, ১৯ ফেব্রুয়ারি থেকে রমজানসহ আরো কয়েকটি ছুটিসহ মোট ৩৬ দিনের টানা ছুটি শুরু হয় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে। আগের সিদ্ধান্ত অনুযায়ী এই ছুটি ৮ মার্চ শুরু হওয়ার কথা থাকলেও তা ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হয়। ফলে ১৮ দিন আরো বন্ধ পাঠদান।


Countdown Timer

00:01

Comments

Popular posts from this blog

অবশেষে রাষ্ট্রপতির চূড়ান্ত নাম ঘোষণা

নির্বাচন উপলক্ষে সাধারণ ছুটি আরও বাড়ল

২০২৬ সালে উপজেলা ইউনিয়ন নির্বাচনের সম্ভাব্য তারিখ