ব্রেকিং নিউজ: ৩, ৪ ও ৫ এপ্রিল টানা ৩ দিন ছুটি
ব্রেকিং নিউজ: ৩, ৪ ও ৫ এপ্রিল টানা ৩ দিন ছুটি
নিজস্ব প্রতিবেদক: শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য সুখবর। আগামী সপ্তাহের শুরুতেই দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে টানা তিন দিনের ছুটির সুযোগ তৈরি হচ্ছে। মূলত পবিত্র ইস্টার সানডে এবং সাপ্তাহিক ছুটির সমন্বয়ে এই দীর্ঘ বিরতি পাচ্ছেন তারা।ছুটির হিসাব অনুযায়ী, আগামী ৩ এপ্রিল শুক্রবার এবং ৪ এপ্রিল শনিবার সাপ্তাহিক ছুটি। এর পরদিন ৫ এপ্রিল রবিবার পবিত্র ইস্টার সানডে উপলক্ষে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। ফলে শুক্র ও শনিবারের নিয়মিত ছুটির সঙ্গে রবিবারের ছুটি যুক্ত হয়ে টানা তিন দিন শিক্ষা কার্যক্রম বন্ধ থাকছে।
টানা তিন দিনের এই ছুটি শেষে পরবর্তী কর্মদিবস থেকে যথারীতি পুনরায় ক্লাস ও নিয়মিত একাডেমিক কার্যক্রম শুরু হবে।
00:01
Comments
Post a Comment