এবার টানা ৬ দিনের সরকারি ছুটি ঘোষণা

এবার টানা ৬ দিনের সরকারি ছুটি ঘোষণা


এবার টানা ৬ দিনের সরকারি ছুটি ঘোষণা



চলতি বছর পবিত্র হজ ও ঈদুল আজহাকে কেন্দ্র করে সম্ভাব্য সময় বিবেচনায় নিয়ে টানা ছয় দিনের সরকারি ছুটি অনুমোদন করেছে সংযুক্ত আরব আমিরাতের মন্ত্রিসভা। চাঁদ দেখার ওপর নির্ভর করে এই সময়সূচি চূড়ান্ত হবে বলে জানিয়েছে দেশটির সরকার।


সরকারি তথ্য অনুযায়ী, আরবি বর্ষপঞ্জির শেষ মাস জিলহজ শুরু হতে পারে আগামী ১৮ মে। সাধারণ নিয়ম অনুযায়ী, এই মাসের ১০ তারিখে ঈদুল আজহা পালিত হয়। তার আগের দিনকে বলা হয় আরাফাত দিবস, যেদিন হজের মূল আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় এবং হাজিরা আরাফাতের ময়দানে অবস্থান করেন।


এই হিসাব অনুযায়ী, পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে ২৬ মে (মঙ্গলবার) এবং পরদিন ২৭ মে (বুধবার) ঈদুল আজহা পালিত হওয়ার সম্ভাবনা রয়েছে।


এই সম্ভাব্য সময়সূচি ধরেই ছুটির পরিকল্পনা চূড়ান্ত করেছে আমিরাত সরকার। দেশটিতে সাধারণত সাপ্তাহিক ছুটি থাকে শনিবার ও রবিবার। এর সঙ্গে যুক্ত হচ্ছে ২৬ মে হজের ছুটি, ২৭ থেকে ২৯ মে পর্যন্ত ঈদের ছুটি এবং ৩০ ও ৩১ মে সাপ্তাহিক ছুটি।


সব মিলিয়ে ২৬ মে থেকে ৩১ মে পর্যন্ত টানা ছয় দিনের সরকারি ছুটি উপভোগ করবেন দেশটির নাগরিকরা, যদি চাঁদ দেখার ভিত্তিতে নির্ধারিত তারিখে পরিবর্তন না আসে।


Countdown Timer

00:01

Comments

Popular posts from this blog

অবশেষে রাষ্ট্রপতির চূড়ান্ত নাম ঘোষণা

নির্বাচন উপলক্ষে সাধারণ ছুটি আরও বাড়ল

২০২৬ সালে উপজেলা ইউনিয়ন নির্বাচনের সম্ভাব্য তারিখ